সর্বশেষ

ওমান প্রবাসীদের সুখবর দিল শ্রম মন্ত্রণালয়

Oman ministry of labourCity ads Investment (1)

ওমানে শ্রমিক অধিকার সুরক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশটির শ্রমমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, শ্রম মন্ত্রণালয়কে পূর্বানুমতি না দিয়ে কোনো প্রতিষ্ঠান কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। একক সিদ্ধান্তে কর্মী ছাঁটাইয়ের সুযোগ নেই এবং এ ক্ষেত্রে নির্ধারিত আইন ও প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক।

বুধবার মাজলিস আশ-শুরা–এর এক সদস্যের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী জানান, কর্মী ছাঁটাইয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা ও যাচাই-বাছাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো কোম্পানি যদি শ্রম মন্ত্রণালয়কে অবহিত না করে কর্মী ছাঁটাই করে, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত শ্রম আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে, বেআইনিভাবে ছাঁটাই হওয়া কর্মীদের অভিযোগকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

শ্রমমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে প্রশ্ন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন এবং জানান, কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

শ্রম বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণা প্রবাসী ও স্থানীয়—উভয় শ্রমিকের জন্যই গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে। এতে করে ওমানে কর্মরত শ্রমিকদের চাকরির স্থিতিশীলতা বাড়বে এবং নিয়োগকর্তাদেরও আইন মেনে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup