সর্বশেষ

ওমানে আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

Rainfall expected across Oman during long weekendCity ads Investment (1)

ওমানের মুসান্দামসহ উত্তরাঞ্চল জুড়ে আগামী শনিবার পর্যন্ত বিরতিহীনভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে এ সময়ে বৃষ্টিপাত, বজ্রঝড় এবং দমকা বাতাসের সম্ভাবনা উড়াতে হয়নি।

বুধবার মুসান্দাম ও উত্তর আল বাতিনা প্রদেশে ভিন্নমাত্রার বৃষ্টিপাত এবং বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস বলছে, মুসান্দাম এলাকায় ১০ থেকে ৩০ মিলিমিটার এবং উত্তর আল বাতিনায় ৫ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাব দক্ষিণ আল বাতিনা, আল বুরাইমি ও হাজর পর্বতমালা অঞ্চলেও বিস্তৃত হতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার থেকে লঘুচাপের প্রভাবে সৃষ্টি হওয়া এই বৈরী আবহাওয়া ওমানের অন্যান্য উত্তরাঞ্চল এবং আরব সাগরের উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি সাগর উত্তাল হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শক্তিশালী বাতাসের কারণে পাহাড়ি ও মরুভূমি অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। আকস্মিক বন্যা, শীতল আবহাওয়া এবং প্রবল হাওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাইক এলাকায় ৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আল আমরাতে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা বার্তা জারি অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup