সর্বশেষ

ওমানে ভিডিওকলে মায়ের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী

Expatriate husband strangled to death by wife and extramarital loverProbashir city Popup 19 03

ওমানের সালালাহ শহরে হৃদ্‌রোগজনিত আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামের আব্দুল মতিন (প্রায় ৫০)। শুক্রবার দুপুরে বাড়িতে থাকা তার বৃদ্ধা মা ও স্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা বলার সময়ই ঘটে এ মর্মান্তিক ঘটনা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কথা বলতে বলতে হঠাৎই মতিন নিজের বুকে হাত রাখতে থাকেন। তীব্র ব্যথায় তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললে স্ত্রী ও মা ভিডিওকলে আতঙ্কিত হয়ে ওঠেন। পরিস্থিতি বোঝার আগেই ব্যথায় কাতর মতিন ফোনের সামনেই অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন।

মরহুমের ছেলে সাব্বির আহমদ জানান, তার বাবা সালালাহর সাদী এলাকায় কফিলের অধীনে একটি বিল্ডিং ও মাদ্রাসা দেখাশোনার কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। হঠাৎ এমন মৃত্যুর খবরে নিহালের নোয়াগাঁও গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাস থেকে মরদেহ দ্রুত দেশে আনার কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03