সর্বশেষ

ওমানে প্রবাসী চালকদের জন্য বড় সুখবর

Oman carCity ads Investment (1)

ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (MTCIT) প্রবাসী চালকসহ পরিবহন খাতে যুক্ত ব্যক্তিদের জন্য বড় সুখবর ঘোষণা করেছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এর আগে পরিবহন আইনে হওয়া সব ধরনের জরিমানায় বিশেষ ছাড় দেওয়া হবে।

Shutterstock 1236632110 1170x610

মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত পরিবহন মালিক—বিশেষ করে ট্যাক্সিচালক, ভ্যান ও লাইট ট্রান্সপোর্টে কর্মরত প্রবাসী চালকরা তাদের সঞ্চিত সকল জরিমানায় ১০০% মওকুফ সুবিধা পাবেন। ফলে বহুদিনের বকেয়া জরিমানা একবারেই বাতিল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন বা পারমিট নবায়নে আর বাধা থাকবেনা।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠান (SMEs) মোট জরিমানার ৭০% পর্যন্ত ছাড় পাবে এবং বাকি অর্থ ছয় মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবে। বড় কোম্পানিগুলোর জন্য থাকবে ৫০% পর্যন্ত ছাড় এবং বাকি অর্থ একইভাবে কিস্তিতে পরিশোধের সুযোগ।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন খাতে কার্যক্রম সহজ করা, যানবাহন নবায়ন বাড়ানো এবং চালকদের আর্থিক চাপ কমানোই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। তবে এ সুবিধা কেবলমাত্র ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এর আগের সকল লঙ্ঘনের ওপর প্রযোজ্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup