সর্বশেষ

এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশের জীবনমানে ও নিরাপদে ১ প্রথম স্থান অর্জন করল ওমান

1379966790 copyProbashir city Popup 19 03

এশিয়া মহাদেশ ও পুরো মধ্যপ্রাচ্যে জীবনমানের দিক থেকে শীর্ষ স্থানে উঠে এসেছে ওমান। ২০২৫ সালের মধ্যবর্তী সময়ের জন্য প্রকাশিত “নামবিও গ্লোবাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স”-এ দেশটি ২১৫.১ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। নাগরিকদের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনযাত্রা ও জনমতের ভিত্তিতে প্রণীত এই সূচকে ওমান উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে স্পষ্টভাবে পিছনে ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে কাতার (১৮৯.৪ পয়েন্ট)। তার পরেই অবস্থান সংযুক্ত আরব আমিরাত (১৭৪.২ পয়েন্ট) এবং সৌদি আরব (১৭৩.৭ পয়েন্ট)। বিশ্বের সবচেয়ে বড় ক্রাউড–সোর্সড ডেটাবেস ‘নামবিও’ বিভিন্ন দেশের সাধারণ মানুষের মূল্যায়নের মাধ্যমে জীবনযাত্রার মান, নিরাপত্তা, ব্যয়–আয় অনুপাত, স্বাস্থ্যসেবা, পরিবেশ, যানজট, অবকাঠামো এবং দূষণসহ একাধিক গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করে এই র‍্যাংকিং প্রকাশ করে থাকে।

নামবিওর বিশেষত্ব হলো সরকারি পরিসংখ্যান ছাড়াও জনমতকে ব্যাপক গুরুত্ব দেওয়া। সংশ্লিষ্ট দেশের বাসিন্দারা নিরাপত্তা, চিকিৎসা সুবিধা, বায়ুর মান, পরিবহন ব্যবস্থার জটিলতা এবং জীবনযাত্রার ব্যয় সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে থাকেন। ফলে এই সূচক সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এবং বাস্তব পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

চলতি বছরের তালিকায় ওমানের উচ্চ স্কোরের পেছনে নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা, স্থিতিশীল জীবনযাত্রা এবং তুলনামূলকভাবে কম দূষণমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি শক্তিশালী অবকাঠামো ও উন্নত পরিবেশগত মান দেশটিকে আঞ্চলিকভাবে সবচেয়ে ‘বাসযোগ্য’ দেশে পরিণত করেছে।

বিশ্লেষকদের মতে, নামবিওর এই র‍্যাংকিং আন্তর্জাতিক পরিমণ্ডলে ওমানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। প্রবাসী কর্মী, বিনিয়োগকারী ও পর্যটকদের কাছে দেশটির আকর্ষণ বাড়বে এবং আঞ্চলিক অর্থনীতিতে ওমানের অবস্থান আরও শক্তিশালী হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03