সর্বশেষ

ওমান প্রবাসী শ্রমিকদের বেতন দ্বিগুণ!

Oman fig ismailCity ads Investment (1)

ওমানের শ্রমবাজারে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য ছুটির দিনে কাজের মজুরি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স (GFOW)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাষ্ট্রীয় ছুটি কিংবা নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিনে যদি কোনো শ্রমিককে কাজ করতে হয়, তাহলে নিয়োগকর্তার জন্য দ্বিগুণ বেতন প্রদানের বিষয়টি বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, ছুটির দিনে প্রতিটি শ্রমিক তার স্বাভাবিক দৈনিক বেতন পাবেন এবং অতিরিক্ত কাজ করলে মূল বেতনের ১০০ শতাংশ অতিরিক্ত অর্থ প্রাপ্য হবেন।

ফেডারেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী শ্রমিক চাইলে এবং নিয়োগকর্তা সম্মত হলে ছুটির দিনে কাজের বদলে অন্য একটি দিনে ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে কাজ শুরু হওয়ার আগে শ্রমিককে লিখিত অনুমতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

GFOW জোর দিয়ে বলেছে, ছুটির দিনের বেতন সংক্রান্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ওমানের শ্রম আইনের আওতায় প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন এবং পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

সংস্থাটি প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, শ্রমিকরা যদি তাদের প্রাপ্য সুবিধা সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করেন, তবে শ্রমবাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং বৈধ হক আদায়ের পথ আরও সহজ হবে।

শ্রম বিশেষজ্ঞরা মনে করছেন, GFOW–এর এই নির্দেশনা কার্যকর হলে ওমানজুড়ে প্রবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা আরও জোরদার হবে এবং ছুটির দিনে জোরপূর্বক কাজ করানোর প্রবণতা কমে আসবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup