সর্বশেষ

ওমানে মাছ ধরা নিয়ে নতুন আইন, প্রবাসীদের জন্য সতর্ক বার্তা

Oman announces end of shrimp and spiny lobster fishing seasons forProbashir city Popup 19 03

ওমানের কৃষি, মৎস্য ও জলসম্পদ মন্ত্রণালয় ২০২৫ সালের চিংড়ি ও স্পিনি লবস্টার ধরার মৌসুম আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করেছে। নতুন বিধান অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সারাদেশে চিংড়ি ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। একইভাবে স্পিনি লবস্টার ধরা, কেনাবেচা ও রপ্তানি নিষিদ্ধ থাকবে ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত মৌসুমে যেসব ব্যবসায়ী বা প্রবাসী কর্মী—চিংড়ি বা লবস্টারের স্টক মজুত রেখেছেন—তাদের অবশ্যই সংশ্লিষ্ট গভর্নরেটের মৎস্য দফতরে সেই স্টক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের বেচাকেনা বা রপ্তানি আইনত অবৈধ বলে গণ্য হবে।

বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। চিংড়ি নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ ৫,০০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা, তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয় শাস্তিই হতে পারে। স্পিনি লবস্টারের ক্ষেত্রে শাস্তি আরও বিস্তৃত—২০০ থেকে ৫,০০০ রিয়াল জরিমানা, এক থেকে তিন মাস কারাদণ্ড বা উভয়ই প্রযোজ্য। পাশাপাশি জব্দ করা হতে পারে মাছ, ফিশিং যন্ত্রপাতি এবং বাতিল করা হতে পারে লাইসেন্স।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক সম্পদ রক্ষা, প্রজনন মৌসুমে মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা এবং দেশের মৎস্যশিল্পকে টেকসই করার লক্ষ্যেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রবাসী ব্যবসায়ী থেকে স্থানীয় জেলেসমূহ—সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03