সর্বশেষ

ওমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি

Urgent message for illegal immigrants in omanProbashir city Popup 19 03

ওমানস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা ফি জমা দেওয়ার নিয়মাবলি বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, পাসপোর্ট, অ্যাটেস্টেশন, এনওসি, জন্ম–মৃত্যু নিবন্ধন এবং ওয়েলফেয়ার ফান্ডসহ সব ধরনের সরকারি সেবা ফি শুধুমাত্র দূতাবাসের ঘোষিত ব্যাংক মুসকাট (Bank Muscat)–এর নির্ধারিত হিসাব নম্বরে জমা দিতে হবে। ভুল বা ভুয়া অ্যাকাউন্টে অর্থ জমা পড়ে ক্ষতির ঝুঁকি এড়াতে প্রবাসীদের সঠিক হিসাব নম্বর যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও চক্র ভুয়া বা ব্যক্তিগত অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে প্রবাসীদের বিভ্রান্ত করছে। এ কারণে দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তির নামে টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না এবং সেক্ষেত্রে সেবা প্রদান সম্ভব হবে না। শুধুমাত্র সরকারি অ্যাকাউন্টে জমা দেওয়া ফি-ই বৈধ হিসেবে বিবেচিত হবে।

অনলাইনে কনস্যুলার সেবার জন্য আবেদন করার ক্ষেত্রে সঠিক তথ্য প্রদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে দূতাবাস। আবেদনকারীর নাম, OID নম্বর ও পাসপোর্ট নম্বর ভুল বা অসম্পূর্ণ থাকলে সেবায় জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদনপত্র পূরণের সময় তথ্য যাচাই এবং ফি জমার রসিদ সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট, অ্যাটেস্টেশন, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবার জন্য প্রযোজ্য ব্যাংক হিসাব নম্বর এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোডের নির্দেশিকা দূতাবাস প্রকাশিত গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে পাওয়া যাবে। এতে প্রবাসীদের সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

দূতাবাস জানায়, প্রবাসীদের জন্য সঠিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে সরাসরি দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যেন প্রবাসীরা প্রতারণা বা ভুল তথ্যের শিকার না হন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03