সর্বশেষ

ওমানে প্রকাশ্যে মারামারি, অতঃপর যা করলো পুলিশ

OmanWeb Popup (3)

ওমানের উত্তর আল বাতিনাহ অঞ্চলে বিশৃঙ্খলা ও ঝামেলা করার অভিযোগে কয়েকজনকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পুলিশ জানায়, কিছু লোক মুখ ঢেকে রাস্তায় গোলমাল করছিল। পরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এতে একজন আহত হন। এ ঘটনায় আশপাশের মানুষ ভয় পেয়ে যায় এবং রাস্তায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়। পরে পুলিশ এসে সবাইকে আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলাটি আদালতে পাঠানো হবে।

ওমান পুলিশ জানিয়েছে,
➡️ রাস্তায় গোলমাল করা
➡️ মানুষকে ভয়-ভীতি দেখানো
➡️ ট্রাফিক বন্ধ করা

— এসব কাজ করলে কঠোর শাস্তি দেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে, এবং সাধারণ মানুষ এখন নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup