সর্বশেষ

জাতীয় দিবস উপলক্ষে প্রবাসীদের সুখবর দিল ওমান সরকার!

Oman fig ismailProbashir city Popup 19 03

ওমানের ৫৫তম জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে যানবাহনে স্টিকার ব্যবহারের ব্যাপারে নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। দেশটিতে এবারই প্রথম জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে—২০ ও ২১ নভেম্বর। সরকারি প্রতিষ্ঠানের জন্য শনিবারসহ তিন দিনের ছুটি থাকলেও, বেসরকারি খাতে দুই দিনের ছুটি প্রযোজ্য হবে।

Oman woeker01

ROP জানায়, নাগরিক ও প্রবাসীরা ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় দিবস উপলক্ষে নির্দিষ্ট ও অনুমোদিত স্টিকার ব্যবহার করতে পারবেন। তবে যানবাহনের মূল রঙ বা বাহ্যিক আকৃতিতে কোনো পরিবর্তন আনা যাবে না। স্টিকারগুলো অবশ্যই ট্রাফিক নিরাপত্তা বিধি মানতে হবে, এবং বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—রাজমুকুট বা খানজার, অর্থাৎ ওমানের জাতীয় প্রতীক যানবাহনে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত স্টিকার শুধুমাত্র গাড়ির পিছনের কাচে লাগানো যাবে, যাতে চালকের দৃষ্টিতে প্রতিবন্ধকতা না সৃষ্টি হয়। সামনের কাচ, সাইড উইন্ডো, গাড়ির হুড বা পুরো বডিতে স্টিকার, কাপড় বা অন্য সাজসজ্জা লাগানো যাবে না।

সরকার জানিয়েছে, জাতীয় দিবসকে আরও বৃহৎ পরিসরে উদযাপনের লক্ষ্যেই এ বছর থেকে দু’দিন ধরে উৎসব আয়োজন করা হবে। দেশটির স্বাধীনতা, ঐক্য ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি আয়োজন করা হবে। ROP–এর নির্দেশনাটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর সময়কে শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03