ওমানের সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ৩৫ মিলিয়ন রিয়ালের (প্রায় ৩.৫ কোটি) নতুন বিনিয়োগ আসায় প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হচ্ছে। ২০২৫ সালের প্রথমার্ধে, এই শিল্প শহরে ১৯টি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে, যা প্রবাসী-অধ্যুষিত খাত হিসেবে পরিচিত।

এই নতুন প্রকল্পগুলো লোহা, ইস্পাত, খাদ্য, পাইপ এবং নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন শিল্প খাতে বিস্তৃত। এই খাতগুলো মূলত প্রবাসী কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
আরও
সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির তথ্যানুযায়ী, বর্তমানে শহরটিতে মোট ৩,৩৭৮ জন কর্মী রয়েছেন। এর মধ্যে মাত্র ৮০০ জন ওমানি নাগরিক। অর্থাৎ, শহরটির ৭৬ শতাংশের বেশি কর্মীই (প্রায় ২,৫৮০ জন) প্রবাসী, যা এই শিল্পাঞ্চলে প্রবাসী কর্মীদের গুরুত্ব প্রমাণ করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে একটি নতুন আবাসিক এলাকা এবং একটি মেডিকেল সেন্টারও নির্মাণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই সম্প্রসারণ ও নতুন প্রকল্পগুলো চালু হলে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী কর্মীদের চাহিদা আরও বৃদ্ধি পাবে।











