সর্বশেষ

ওমানে ভয়াবহ অগ্নিকাণ্ড

n oman!Probashir city Popup 19 03

গতকাল শুক্রবার ৩১ অক্টোবর ওমানের দাখিলিয়া প্রদেশের নিজওয়া এলাকা এক ভয়াবহ বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। ওয়াদি আল আবিয়াদ নামক স্থানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে বেশ কয়েকটি গাছ। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। আশঙ্কা করা হচ্ছিল, আগুন হয়তো দ্রুত ছড়িয়ে পড়ে গ্রাস করতে পারে আশেপাশের ঘরবাড়ি ও মূল্যবান সম্পত্তি।

আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি সিডিএএ-এর সাহসী দমকল কর্মীরা সমস্ত আধুনিক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌছান ।

দমকল কর্মীদের দ্রুত এবং অসামান্য দক্ষতায় আগুন বেশিদূর ছড়ানোর সুযোগ পায়নি। তাদের এই নিরলস প্রচেষ্টায় রক্ষা পেয়েছে অসংখ্য গাছপালা এবং মানুষের ঘরবাড়ি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর এই কঠিন অভিযান সফলভাবে শেষ হয়েছে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো মানুষ আহত বা হতাহত হননি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03