সর্বশেষ

ওমানে ভয়াবহ জাহাজডুবি, হেলিকপ্টারে ৫ প্রবাসী উদ্ধার

Oman helicpotrtCity ads Investment (1)

ওমানের ধোফার উপকূলে ভয়াবহ জাহাজডুবির ঘটনায় মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন পাঁচ এশীয় প্রবাসী। শুক্রবার (৩১ অক্টোবর) রয়্যাল এয়ার ফোর্স অব ওমান (রাফো) এক রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করে নিরাপদে হাসপাতালে নিয়ে আসে।

ওমানি কোস্ট গার্ড প্রথমে সাগরে একটি নৌকার ধ্বংসাবশেষ ভাসতে দেখে জরুরি সতর্কতা জারি করে। পরবর্তীতে হাল্লানিয়াত দ্বীপপুঞ্জের পূর্বদিকে রাস মাহাইল পর্বতের বিপদসঙ্কুল ঢালে ওই পাঁচ প্রবাসীকে আটকা অবস্থায় শনাক্ত করা হয়।

কর্তৃপক্ষ জানায়, জাহাজডুবির সময় সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল এবং দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে নৌকা বা জাহাজ পাঠানো সম্ভব না হওয়ায় আকাশপথে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি বিবেচনা করে রয়্যাল এয়ার ফোর্সের একটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিযানের পর পাইলট ও উদ্ধারকর্মীরা নিখোঁজ পাঁচ প্রবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার শেষে তাদের সালালাহর সুলতান কাবুস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচজনই বর্তমানে সুস্থ আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও নৌযানটির মালিকানা যাচাইয়ে তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup