সর্বশেষ

ওমান দুর্ঘটনা: কলিজার টুকরো সন্তানকে কোলে নেওয়া হলো না ওমান প্রবাসীর

Omani expatriate's child with a liver fragment was not taken into his arms

ওমানে দুখুম সিদ্দা এলাকায় বুধবার (৮ অক্টোবর) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী সন্তানের বাবা মোহাম্মদ রকি (২৫) রয়েছেন। দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে তিনি ভিডিও কলে সন্তানের মুখ দেখার চেষ্টা করেছিলেন। শেষবারের মতো নিষ্পাপ সন্তানের মায়ামাখা মুখ দেখলেও, কোলে নিয়ে ছুয়ে দেখার সৌভাগ্য হলো না রকির ।

Rokeys daughter

সন্তান ও পরিবারের জন্য প্রবাসে ত্যাগ স্বীকার করা রকি ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল। তার আকস্মিক মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও দুশ্চিন্তার সৃষ্টি করেছে।

উপজেলা প্রশাসনও এই দুর্ঘটনার প্রভাবকে হালকাভাবে নিচ্ছে না। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা নিহতদের বাড়ি পরিদর্শন করে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন।

1000091989

প্রশাসন লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ নিয়েছে। পরিবারগুলো যাতে দ্রুত লাশ গ্রহণ করে যথাযোগ্য সমাধান করতে পারে, তার সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup