সর্বশেষ

ওমানে মাদকসহ ও অবৈধ প্রবেশের দায়ে ১১ প্রবাসী আটক

Oman probash timeProbashir city Popup 19 03

ওমানে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক আরব প্রবাসী এবং অবৈধভাবে প্রবেশের দায়ে আরও দশ প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ । বুধবার পৃথক বিবৃতিতে পুলিশ এই আটকের তথ্য নিশ্চিত করে।

নিজওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ কেজির বেশি মাদকদ্রব্যসহ এক আরব প্রবাসীকে আটক করা হয়। রয়্যাল ওমান পুলিশ-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশ কমান্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, আটক ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের উদ্দেশ্যে দুটি স্যুটকেসে অত্যন্ত সতর্কতার সাথে মাদকগুলো লুকিয়ে রেখেছিলেন।

এদিকে, অন্য একটি অভিযানে মুসান্দাম প্রদেশের বুখা এলাকা থেকে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে দশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ মোকাবেলার জন্য দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03