ওমানের মুসান্দাম প্রদেশের বুকা এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ২৫ জন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। প্রদেশটির পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিরা অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিতভাবে নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আরও
রয়্যাল ওমান পুলিশ নাগরিক ও প্রবাসীদেরও সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো অনুপ্রবেশ কার্যকলাপ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেছে।
এ ধরনের আইনভঙ্গকারী কার্যক্রম দেশের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।











