ওমান সরকার প্রবাসী কর্মীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন হয় কিন্তু বৈধ চাকরির চুক্তি সিস্টেমে নিবন্ধিত না থাকে, তবে ওই কর্মী নবায়নের ৩০ দিনের মধ্যে অন্য কোনো নিয়োগকর্তার কাছে স্বয়ংক্রিয়ভাবে চাকরি পরিবর্তনের অধিকার পাবেন।

মন্ত্রণালয় সমস্ত নিয়োগকর্তা—ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে জানিয়েছে যে, কাজের পারমিট নবায়ন করার সময় বৈধ চুক্তি নিশ্চিত করা অপরিহার্য। নীতিমালা অমান্য হলে শ্রমিকের চাকরি পরিবর্তনের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে।
আরও
নতুন নিয়মের উদ্দেশ্য হলো শ্রমিকদের অধিকার সুরক্ষা করা এবং নিয়োগকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা। ৩০ দিনের মধ্যবর্তী সময়কালে কর্মী চুক্তি ছাড়া থাকলে তারা নতুন নিয়োগকর্তার সঙ্গে কাজ করতে পারবেন।
এ পদক্ষেপে ওমানের কর্মসংস্থান ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং প্রবাসীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।












