ওমানের শ্রম মন্ত্রণালয় পুনরায় সব নিয়োগদাতাকে সতর্ক করে দিয়েছে—বেতন সুরক্ষা ব্যবস্থা (Wage Protection System-WPS) কঠোরভাবে মানতে হবে। আগের ঘোষণা (১২ আগস্ট) অনুসরণে ধর্মঘটহীন বেতন পরিশোধ নিশ্চিত করতে এবার আরও দৃড় নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বর্তমান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের বেতন নির্ধারিত পদ্ধতির মাধ্যমে সময়মতো না পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক জরিমানা ও অন্যান্য শাস্তির সম্মুখীন হবে। তাই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ঘোষণায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকরভাবে প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ কর্মীর বেতন WPS-এর মাধ্যমে স্থানান্তর করতে হবে। এই টার্গেট পূরণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে—যার মধ্যে আর্থিক এবং প্রশাসনিক শাস্তি রয়েছে।
আরও
ওমানের শ্রম মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে শ্রমিক অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য, স্বচ্ছ ও সময়োপযোগী বেতন প্রদানের ফলে কর্মচারী ও নিয়োগকর্তার মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং শ্রমবাজারে সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে।











