সর্বশেষ

ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের চ্যাম্পিয়নস সেলিব্রেশন অনুষ্ঠিত

Bangladesh cricket club's champions celebration held in omanProbashir city Popup 19 03

ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস সেলিব্রেশন-২০২৫। বারকার একটি ফার্ম হাউসে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। দিনব্যাপী নানা আয়োজন প্রবাসীদের মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফুর রহমান সিআইপি। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ইয়াছিন চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ওয়ান রয়েলের আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমেদ। এছাড়াও ক্লাবের পরিচালকবৃন্দ, কোচ, টিম ম্যানেজার, খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবাসে এ ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রবাসে দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03