সর্বশেষ

ওমানে প্রবাসী গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি

Hq720City ads Investment (1)

ওমানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কুয়াশা ও ধুলিঝড়ের প্রভাব দেখা দিতে পারে। ধোফার গভর্নরেটের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ঘন মেঘ প্রবাহের পাশাপাশি আল হাজর পর্বতমালা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য অংশে আকাশ পরিষ্কার থাকবে। তবে আরব সাগর ও ওমান সাগরের উপকূলীয় এলাকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও নিম্নমেঘ তৈরি হতে পারে। মরুভূমি ও খোলা এলাকায় ধুলিঝড় আকারে ধুলোর প্রবাহ বাড়বে, যা অনেক স্থানে দৃষ্টিসীমা হ্রাস করবে।

ওমান সিভিল এভিয়েশন অথরিটি (CAA) সতর্ক করে বলেছে, কুয়াশা, ধুলিঝড় ও সম্ভাব্য বজ্রঝড়ের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতিতে গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদেরকে অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় না নামতে, গতি নিয়ন্ত্রণে রাখতে এবং কুয়াশা বা ধুলিঝড়ের মধ্যে হেডলাইট জ্বালিয়ে সতর্কভাবে গাড়ি চালাতে বলা হয়েছে। এছাড়া যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিতেও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup