সর্বশেষ

ওমানে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Two chittagong expatriates die in omanProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুই প্রবাসী প্রাণ হারিয়েছেন। একজন সড়ক দুর্ঘটনায় এবং অন্যজন অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুরের মো. ফারুক (৩৫) এবং পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার ময়ূর উদ্দিন (২২)। ফারুক দীর্ঘদিন ধরে সোহার গাদাফান এলাকায় ফ্রি ভিসায় কাজ করছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তার লিভারের সমস্যা শনাক্ত করেন। দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও বিমানবন্দরে পৌঁছানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অন্যদিকে, ময়ূর উদ্দিন গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওমানের বোয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। কর্মস্থলে যাওয়ার পথে তার গাড়ি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

প্রায় তিন বছর ধরে প্রবাসে থাকা ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। চার-পাঁচ মাস আগে দেশে এসে আবারও কাজে ফেরেন। বর্তমানে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ওমানে প্রবাসীদের মৃত্যুর এ ধরনের খবর নিয়মিতই আসছে। পরিবারগুলো প্রিয়জন হারিয়ে শোকে ভেঙে পড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03