সর্বশেষ

ওমানে পুলিশি অভিযানে বহু প্রবাসী গ্রেপ্তার

Oman policeProbashir city Popup 19 03

ওমানে সম্প্রতি পৃথক পৃথক অভিযানে বেশ কয়েকজন প্রবাসীকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, চুরি এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

রয়েল ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগের বিশেষ টাস্কফোর্স পুলিশ ইউনিটের সহযোগিতায় চারজন আফ্রিকান নাগরিককে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে। এছাড়া, তাদের প্রবেশে সহায়তা করার জন্য একজন এশীয় নাগরিককেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্য দুটি পৃথক ঘটনায় চুরির অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আল দাখিলিয়াহ গভর্নরেটে বৈদ্যুতিক তার, এয়ার কন্ডিশনার ইউনিট এবং গ্যাস সিলিন্ডার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আটজন এশীয় এবং একজন আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, উত্তর আল বাতিনাহ গভর্নরেটের সোহার উইলাইয়েতে নির্মাণাধীন বাড়ি থেকে বৈদ্যুতিক তার এবং নির্মাণ সরঞ্জাম চুরির অভিযোগে একজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উভয় ঘটনার ক্ষেত্রেই আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03