সর্বশেষ

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ওমান

Oman palestine friendship flags waving 260nw 2609183111Probashir city Popup 19 03

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে ওমান। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে কেন্দ্র করে ওমানের সুলতানত জাতিসংঘ সাধারণ পরিষদের “নিউইয়র্ক ঘোষণা”কে স্বাগত জানিয়েছে।

85d30740aa52be582e4b989427776080 63b02731da6f3

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘোষণাপত্রের কার্যকর বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা উচিত। এই পদক্ষেপগুলো অঞ্চলে ন্যায়পরায়ণ ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নিউইয়র্ক ঘোষণা” ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সমষ্টিগত দায়িত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে।

ওমান আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং ঘোষণাপত্র অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেবে, যাতে ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত দ্রুত ও স্থায়ীভাবে সমাধান হয়।
এই ঘোষণার মাধ্যমে পুনরায় দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জোরদার করা হয়েছে। ওমান বিশ্বাস করে, সুনির্দিষ্ট পদক্ষেপ ও দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া আঞ্চলিক শান্তি স্থায়ী হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03