সর্বশেষ

ওমানে ভিসা নিয়ে যা বলল শ্রম মন্ত্রণালয়

Oman ministry of labourProbashir city Popup 19 03

ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে— ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণিবিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে।

শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়মতো এসব সনদ ও লাইসেন্স নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা, আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে। এজন্য সময় হাতে রেখে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়, আগেভাগে প্রক্রিয়া সম্পন্ন করলে চুক্তি নবায়ন সহজ হবে, পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং কর্মপরিবেশ হবে আরও সুসংগঠিত।

নির্দিষ্ট সেক্টরের জন্য এ নির্দেশনা প্রযোজ্য। যেমন— লজিস্টিকস, জ্বালানি ও খনিজ খাতের জন্য: পেশাগত অনুশীলন লাইসেন্স এবং প্রকৌশল, হিসাবরক্ষণ, অর্থ ও আইন খাতের জন্য: পেশাগত শ্রেণিবিন্যাস সনদ

যেকোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03