সর্বশেষ

ওমানে ঘুমন্ত অবস্থায় খুন, দেশে এলো প্রবাসীর মরদেহ

Body of expatriate killed while sleeping in Oman arrives in the countryCity ads Investment (1)

ওমানে ঘুমন্ত অবস্থায় সহকর্মীর হাতে নির্মমভাবে খুন হওয়ার প্রায় ২৫ দিন পর দেশে ফিরেছে রেমিট্যান্স যোদ্ধা আব্বাস উদ্দিনের নিথর মরদেহ। রবিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের দ্বারিখেল গ্রামের নিজ বাড়িতে তার লাশ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্বাসের লাশবাহী কফিন গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা।

নিহত আব্বাস উদ্দিন ওই গ্রামের ইরশাদ আলীর ছেলে। তিনি গত ১২ আগস্ট রাতে ওমানের সালালা শহরে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় রুমমেট এবং একই এলাকার বাহার উদ্দিনের ছুরিকাঘাতে খুন হন। জীবন-জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন এই যুবক।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চেষ্টার পর ওমানে বসবাসরত গোয়াইনঘাটের প্রবাসীদের সম্মিলিত অর্থায়নে আব্বাসের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

অন্যদিকে, ওমানের পুলিশ অভিযুক্ত বাহার উদ্দিন এবং অপর রুমমেট দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে সেখানকার জেলে রয়েছেন বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup