সর্বশেষ

ওমানে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্ক বার্তা

OmanCity ads Investment (1)

ওমানে সাইবার প্রতারকদের হাত থেকে বাঁচতে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি, স্ক্যামাররা উচ্চপদস্থ কর্মকর্তা, কোম্পানির চেয়ারম্যান বা মালিক পরিচয় ব্যবহার করে কর্মীদের ভুল বুঝিয়ে টাকা এবং গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে।

Oman probashi

সম্প্রতি ওমানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী তার চেয়ারম্যানের নাম থেকে একটি ইমেল পান। ইমেলটিতে কর্মীদের কাজের প্রশংসা করা হয় এবং উপহার বিতরণের কথা বলে প্রত্যেকের কাছে একটি আইপ্যাড প্রো বা আইফোন ১৬-এর পছন্দের কথা জানতে চাওয়া হয়। এজন্য কুরিয়ার চার্জ বাবদ ২১০ ওমানি রিয়াল চাওয়া হয়েছিল। সন্দেহ হওয়ায় ওই কর্মী তার চেয়ারম্যানের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং জানতে পারেন, ইমেলটি প্রতারকরা পাঠিয়েছে।

প্রতারকদের তৈরি ইমেল বা নোটিশগুলো দেখতে পুরোপুরি আসল লাগলেও তা ভুয়া। তারা কোম্পানির লোগো, এমনকি কর্মীর নাম বা পদও উল্লেখ করে। সাধারণত, ইমেল বা মেসেন্জারের মাধ্যমে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় অথবা কোনো গোপনীয় লেনদেনের কথা বলা হয়। অনেক সময় লেনদেনটি একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য জরুরি এবং এ বিষয়ে কাউকে কিছু না জানাতেও অনুরোধ করা হয়।

এই ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে প্রবাসী ও কর্মীদের ইমেলের মাধ্যমে ব্যক্তিগত, আর্থিক বা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup