সর্বশেষ

ওমানে অবৈধ প্রবেশের চেষ্টায় ২১ প্রবাসী আটক

21 expatriates arrested for trying to enter oman illegallyCity ads Investment (1)

ওমানের উপকূলীয় শহর খাসাবে সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২১ জন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আটককৃতরা বিভিন্ন নৌপথ ব্যবহার করে দেশটিতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

আরওপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসান্দাম গভর্নরেট কোস্টগার্ড পুলিশ এবং মুসান্দাম নৌঘাঁটির যৌথ অভিযানে এদের আটক করা হয়। খাসাবের উপকূলীয় এলাকায় অভিযানের সময় তাদের ধরা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে। পাশাপাশি, তারা কোন দেশের নাগরিক এবং কীভাবে এ পথে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তদন্ত চলছে।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে ওমান পুলিশ। সমুদ্রপথে অনুপ্রবেশের ঝুঁকি বাড়ায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup