সর্বশেষ

ওমানে দালালি বন্ধে দূতাবাসের যুগান্তকারী পদক্ষেপ

Embassy in muscat organizes independence day celebrationCity ads Investment (1)

ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়ায় নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। দালালি ও অনিয়ম প্রতিরোধ এবং প্রবাসীদের দীর্ঘ ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় প্রবাসীদের আর দূতাবাসে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না কিংবা দূর-দূরান্ত থেকে রাজধানীতে যেতে হবে না। এখন থেকে নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকেই সহজে পাওয়া যাবে নতুন পাসপোর্ট।

এছাড়া চাইলে বাড়িতে বসেই সংগ্রহ করা যাবে পাসপোর্ট। ডাকযোগে ঘরে পৌঁছে দিতে ‘হোম ডেলিভারি’ সেবাও চালু করেছে ওমান পোস্ট। শাখা থেকে সংগ্রহের ক্ষেত্রে খরচ পড়বে মাত্র ১ ওমানি রিয়াল, আর হোম ডেলিভারির জন্য সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে দেড় রিয়াল।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ওমান পোস্ট কর্তৃপক্ষ। প্রবাসীদের হয়রানি ও অতিরিক্ত খরচ কমানোই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ওমানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর, যিনি প্রবাসীদের এই সেবার সুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup