সর্বশেষ

ওমানে বিদ্যুৎ ও পানির সরঞ্জাম চুরির অভিযোগে দুই প্রবাসী গ্রেপ্তার

Oman policeProbashir city Popup 19 03

ওমানের সোহার প্রদেশে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ওমান পুলিশ জানিয়েছে, উত্তর আল বাতিনাহ গভর্নরেট পুলিশের একটি বিশেষ অভিযানে এশীয় বংশোদ্ভূত ওই দুই ব্যক্তিকে ধরা হয়। তারা দীর্ঘদিন ধরে সোহার এলাকার বিভিন্ন খামার ও পানি সরবরাহ কেন্দ্র থেকে বৈদ্যুতিক তার ও কেবল চুরি করছিল বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্র জানায়, এসব সরঞ্জাম মূলত স্থানীয় আবাসিক এলাকার পানি সরবরাহ ব্যবস্থার কাজে ব্যবহার হতো। চুরির কারণে অনেক এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত দুই প্রবাসীর বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03