সর্বশেষ

ওমান প্রবাসীর হাতে আরেক বাংলাদেশি খুন

Another expatriate murdered by omani expatriate in dubaiProbashir city Popup 19 03

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ছোট দূর্গাপুর মিয়াজী বাড়ির প্রবাসী সবুজ (৩৬) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে দুবাইয়ের আজমান কেরামা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রায় দুই বছর আগে প্রবাস জীবন শুরু করা সবুজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

পারিবারিক সূত্রে জানা যায়, সবুজের সঙ্গে একই বাসায় ওমানের এক নাগরিক ভাড়া থাকতেন। ভাড়ার টাকা চাইতে গিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে দুবাই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে আটক করে।

সবুজের মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সংসার চালানোর ভরসা ছিল ছেলে, এখন আমরা কীভাবে বাঁচব।” স্ত্রী রীমা আহাজারি করে বলেন, “আমার ১০ বছরের ছেলে বাবার জন্য কাঁদছে, সে এখন বাবাহারা হয়ে গেলো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, সরকারি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে ফেরাতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হয়েছে। এলাকাবাসীও দ্রুত মরদেহ ফেরানোর দাবি জানিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বিদেশে অবস্থানকালে ভাড়াটিয়া বা সহকর্মীদের সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়ালে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তাই প্রবাসীদের ধৈর্য ও সতর্কতার সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করা জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03