সর্বশেষ

সুখবর, মাত্র ২০ রিয়ালে মিলবে সালাম এয়ারের টিকিট

Salam airCity ads Investment (1)

ওমানের বাজেট এয়ারলাইন সালামএয়ার চালু করেছে বিশেষ অফার “ব্রেকিং ফেয়ার্স”। মাত্র ২০ রিয়ালে টিকিট কিনে ভ্রমণ করা যাবে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে।

ওমানের রাজধানী মাস্কাট থেকে এখন আরও কম খরচে ভ্রমণের সুযোগ দিচ্ছে সালাম এয়ার। চলতি মাসের ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত বুকিং করলে ভ্রমণ করা যাবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত।এই অফারের আওতায় যাত্রীরা যেতে পারবেন দোহা, দুবাই, আলেকজান্দ্রিয়া, কুয়েত, দাম্মাম, হায়দরাবাদ, দিল্লি, লাহোর, করাচি, তেহরানসহ একাধিক শহরে।

এক বিবৃতিতে সালাম এয়ারের হেড অব মার্কেটিং খাদিজা আল কিন্দি বলেন, “আমরা যাত্রীদের জন্য সবচেয়ে কম ভাড়া নিশ্চিত করছি। পাশাপাশি বাড়তি লাগেজ, সিট সিলেকশনসহ নানা সুবিধা যুক্ত করার সুযোগও থাকছে।”

সালামএয়ার জানায়, এই সময়সীমার মধ্যে বুকিং করা আসন সংখ্যা সীমিত। টিকিট কেনা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অনুমোদিত সেলস চ্যানেলের মাধ্যমে। সালামএয়ারের দাবি—এটাই বাজারের সবচেয়ে সাশ্রয়ী অফার। ফলে যাত্রীদের আগ্রহ বাড়বে বলেই আশা করছে প্রতিষ্ঠানটির।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup