সর্বশেষ

ওমানে স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতি, চার প্রবাসী গ্রেফতার

Oman arrests four asian expats over armed robbery at gold shopProbashir city Popup 19 03

ওমানের সীবে সোনার দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে, উক্ত ঘটনায় সংঘবদ্ধভাবে জড়িত চার জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়েল ওমান পুলিশ। অভিযুক্তরা মুখোশ পরিধান করে দোকানে প্রবেশ করে কর্মীদের হুমকি ও আঘাত করে ১৫০,০০০ রিয়াল (প্রায় ৪৭.৪৫ কোটি টাকা) মূল্যের সোনার গহনা এবং নগদ অর্থ নিয়ে পালিয়েছিল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খুঁজে বের করার জন্য মাসকাট ও উত্তর আল বাতিনাহ পুলিশ কমান্ড এবং ফৌজদারি তদন্ত বিভাগের সঙ্গে সমন্বিত অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারের পর সমস্ত চুরি করা জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলছে।

এই ধরনের অভিযান ওমানের নিরাপত্তা রক্ষা ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03