সর্বশেষ

টিকিট বুকিং করেও ওমানে যাওয়া হলো না প্রবাসীর

Expatriate unable to travel to oman despite booking ticketsProbashir city Popup 19 03

বৈরী আবহাওয়ার কারণে ওমান প্রবাসী নুরুল আলমের মরদেহ কুমিরা ঘাটে আটকে রয়েছে। পরিকল্পিত সময়মতো সন্দ্বীপে দাফনের ব্যবস্থা সম্ভব না হওয়ায় তার পরিবারের সদস্যরা দীর্ঘ রাত ও অনিশ্চিত যাত্রার প্রহর কাটাচ্ছেন।

নুরুল আলম তিন মাস আগে ওমান থেকে দেশে ফিরে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি এক মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে এ মাসে ফের ওমানে যাওয়ার জন্য টিকিটও বুকিং করা হয়েছিল। তবে বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যু বরণ করেন।

নুরুল আলমের বাড়ি সন্দ্বীপের সারিকাইত ২ নম্বর ওয়ার্ডের আলিয়ান সমাজে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বড় ছেলে আরমান উদ্দিন রোহান (অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী) ও ছোট ছেলে আকিব উদ্দিন রুকন (এইচএসসি পরীক্ষার্থী) রেখে গেছেন।

অব্যাহত বর্ষণ ও ঘূর্ণিঝড়জনিত সতর্কতার কারণে সন্দ্বীপে যাতায়াত ব্যাহত হওয়ায় পরিবার ও স্থানীয়রা উদ্বিগ্ন ও হতাশার মধ্যে রয়েছেন। নুরুল আলমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03