সর্বশেষ

ওমানে মাদকসহ দুই প্রবাসী গ্রেফতার

Two expatriates arrested with drugs in omanProbashir city Popup 19 03

ওমানের বারকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট পুলিশের মাদক ও মনঃপ্রভাবক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একশ কেজির বেশি ক্রিস্টাল মেথ, গাঁজা ও হাশিশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে ৬০ হাজারেরও বেশি মনঃপ্রভাবক ট্যাবলেট।

ওমান পুলিশ জানিয়েছে, এসব মাদক পাচার ও ব্যক্তিগত ব্যবহার—উভয় উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

দেশে মাদকদ্রব্য পাচার ও ব্যবহার রোধে রয়্যাল ওমান পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03