সর্বশেষ

ওমানে সংসার করেও স্ত্রীকে অস্বীকার, অত:পর যা করলো স্ত্রী

Bangladeshi man denies his wife despite marrying her in oman!Probashir city Popup 19 03

ভোলার লালমোহনে স্ত্রীর স্বীকৃতি দাবি করে এক নারীর অনশন কর্মসূচির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুরট্যাগ এলাকার মৃধা বাড়িতে ওমান প্রবাসী মো. সাগর হোসেন সিহাবের বাড়ির সামনে এই অনশনে বসেন সীমা খানম নামের ওই নারী।

Whatsapp image 2025 08 14 at 12.21.13 pm

সীমা খানম জানান, ওমানে থাকাকালীন সময়ে সাগর হোসেনের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তারা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন। প্রথমে মৌখিকভাবে সংসার শুরু করলেও ২০২৪ সালের ৯ নভেম্বর দেশে ফিরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ভাটারা থানার কাজীর মাধ্যমে ৫ লাখ টাকা কাবিনে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। দেশে এসে মাত্র তিন দিন একসঙ্গে থাকার পর সাগর নগদ ৪ লাখ টাকা নিয়ে পুনরায় প্রবাসে চলে যান।

অভিযোগ অনুযায়ী, ওমানে যাওয়ার পর সাগর বিভিন্ন অজুহাতে ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে সীমা খানমের কাছ থেকে আরও অর্থ নেন। সব প্রমাণপত্র তার কাছে আছে বলে দাবি করেন সীমা। তিনি জানান, স্বামীর স্বীকৃতি ও সংসারে গ্রহণ করার দাবিতে বাড়িতে গেলে সাগর তা অস্বীকার করেন। পরে নিরুপায় হয়ে তিনি অনশনে বসেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেয়।

অভিযুক্ত সাগরের বাবা ইলিয়াস মিয়া দাবি করেন, তার ছেলে সীমা খানমকে বিয়ে করেননি। তিনি জানান, তার ছেলের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে এবং তারা বর্তমানে তার বাড়িতেই থাকেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের বিষয়ে তাকে অবগত করা হয়েছে এবং তিনি উভয় পক্ষকে সব নথি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03