সর্বশেষ

গাজা দখলের পরিকল্পনা, যা বলল ওমান

Oman says it plans to occupy gazaCity ads Investment (1)

গাজা উপত্যকায় সামরিক দখল আরও মজবুত করার ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়েছে ওমান। দেশটি বলেছে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও বৈধতার প্রতি প্রকাশ্য অগ্রাহ্যতা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার হরণ, যা কোনো জবাবদিহিতা ছাড়াই অব্যাহত রয়েছে।

শনিবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনিদের ওপর চলমান অবিচার রোধে বিশ্ব সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর, আইনি ও নৈতিক দায়িত্ব পালন করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, আগ্রাসন বন্ধ করতে এবং ১৯৬৭-পূর্ব সীমান্ত অনুযায়ী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ওমান আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানিয়েছে, যেন তারা দৃঢ় অবস্থান নিয়ে ইসরায়েলের এসব পদক্ষেপ প্রতিহত করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার সংগ্রামে সহযোগিতা করে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup