সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য সতর্কতা জারি

Oman’s transport ministry issues warning against unlicensed ‘elyk taxi’ appCity ads Investment (1)

ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ‘ইলিক ট্যাক্সি’ নামে একটি স্মার্ট অ্যাপ অবৈধভাবে পরিচালনার বিষয়ে সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটি স্থল পরিবহন আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেয়নি। ২০১৬ সালের ৮ জানুয়ারি জারি হওয়া রয়্যাল ডিক্রি নং ১০/২০১৬ এবং ২০১৮ সালের ৮ জানুয়ারির মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নং ২/২০১৮-এ বর্ণিত নিয়ম অনুযায়ী অ্যাপটির অনুমোদন বাধ্যতামূলক।

মন্ত্রণালয় জানায়, দেশের স্থল পরিবহন খাতে নিরাপত্তা, আইনসম্মত কার্যক্রম এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমানে অনুমোদিত স্থল পরিবহন সেবা প্রদানকারী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও যাত্রীদের বা প্রবাসীদের কোনোভাবেই এই অ্যাপের সঙ্গে লেনদেন না করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, অ্যাপটি ব্যবহার বা প্রচারের যে কোনো তথ্য মন্ত্রণালয়কে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় পুনরায় স্পষ্ট করে জানায়, অবৈধ অ্যাপ ব্যবহারে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে এবং প্রয়োজনে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup