ওমানের ধোফার প্রদেশের সালালার আতিক অঞ্চলে এক প্রবাসী চালকের বেপরোয়া গাড়ি চালনার ঘটনায় সবুজ ভূমির মারাত্মক ক্ষতির অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, উপসাগরীয় নম্বরযুক্ত গাড়িটি ঘাসে ঢাকা প্রাকৃতিক ভূখণ্ডের ওপর দিয়ে স্টান্ট দেখিয়ে ছুটে চলেছে, ফলে এলাকার প্রাকৃতিক গাছপালা ও ভূপ্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়।
পরিবেশ সংরক্ষণে নিয়োজিত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিয়ে গাড়িটি জব্দ করেন এবং অভিযুক্ত প্রবাসীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ।
ঘটনাটিকে কেন্দ্র করে একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে, “প্রকৃতি কোনো স্টান্ট দেখানোর জায়গা নয়! সবুজে এই আগ্রাসন শুধু পরিবেশ নয়, গোটা দেশের সৌন্দর্যের জন্য হুমকি।”
আরও
ওমান সরকার মনে করিয়ে দিয়েছে, দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের প্রতি প্রবাসীসহ সকলের সম্মান দেখানো উচিত। দায়িত্বজ্ঞানহীন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।











