সর্বশেষ

ওমানে সাধারণ ক্ষমা নিয়ে বিশাল সুখবর

Oman ministry of labourCity ads Investment (1)

ওমানে অবৈধ হয়ে থাকা প্রবাসী কর্মীদের জন্য দারুন সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
সোমবার (২৮ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ করার সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে এই সুযোগের শেষ তারিখ ছিল ৩১ জুলাই। তবে প্রবাসী, নিয়োগদাতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি চূড়ান্ত সময়সীমা এবং যত বেশি সম্ভব প্রবাসী যেন তাদের কাগজপত্র ঠিক করে নিতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত।

মন্ত্রণালয় সবাইকে এই অতিরিক্ত সময় যথাযথভাবে কাজে লাগিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সময়সীমা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

ওমানে অনেক প্রবাসী আছেন যাদের অবস্থান বা কাজের কাগজপত্র ঠিক নেই। এই সুযোগ কাজে লাগিয়ে তারা বৈধভাবে অবস্থান ও কাজ চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup