সর্বশেষ

প্রেমিকের সঙ্গে বেরিয়ে ওমান প্রবাসীর স্ত্রীর মৃত্যু

dead bodyCity ads Investment (1)

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে রাস্তার পাশ থেকে রিনা আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে হকবাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত রিনা আক্তার কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী বলে পুলিশ নিশ্চিত করেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরকীয়ার সম্পর্কের জেরে মঙ্গলবার রাতেই রিনা আক্তার এক প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে তাদের মধ্যে কোনো বিরোধের সৃষ্টি হলে প্রেমিক তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানিয়েছেন, এটি যে স্বাভাবিক মৃত্যু নয়, তা শুরুতেই বোঝা যাচ্ছে। তবে সুনির্দিষ্ট তথ্য জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এলাকাজুড়ে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup