ওমান প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশাল সুখবর দিয়েছে সালাম এয়ার।
যারা ওমান থেকে বাংলাদেশ অথবা ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই এয়ারলাইনস একটি বিশেষ অফার ঘোষণা করেছে।
এই অফার অনুযায়ী, ওমানের মাস্কাট থেকে ভারতের যাত্রীদের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য শুরু হচ্ছে ১৯.৯৯ ওমানি রিয়াল থেকে। অন্যদিকে, বাংলাদেশের যাত্রীরা এই বিশেষ অফারের আওতায় ৩৯.৯৯ ওমানি রিয়াল থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
আরও
সালাম এয়ার জানিয়েছে, এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে এবং এটি আসন খালি থাকা সাপেক্ষে পাওয়া যাবে। এছাড়াও, টিকিটের দাম ভ্রমণের তারিখের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।








