সর্বশেষ

ওমানে দুই বাংলাদেশিকে পুলিশ যা করল

Two expatriate bangladeshis arrestedProbashir city Popup 19 03

ওমানের বাউশার এলাকায় মাদক পাচার ও সেবনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির মাদক ও সাইকোট্রপিক নিয়ন্ত্রণ দপ্তর। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য ও উত্তেজক বড়ি উদ্ধার করা হয়েছে, যা তারা পাচারের উদ্দেশ্যে রাখছিলেন এবং নিজেরাও সেবন করতেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি সপ্তাহে পৃথক কয়েকটি অভিযানে নিষিদ্ধ মাদকসহ ৪ জন ইরানিয়ান, ২ জন ভারতীয় এবং ৪ জন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়।

ওমান সরকার মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীল’ নীতিতে অটল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশবাসী ও প্রবাসীদের মাদকদ্রব্য থেকে দূরে থাকতে এবং এ ধরনের অপরাধের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03