সর্বশেষ

হঠাৎ ইরান থেকে ওমানে তিন বিমান

Three planes suddenly fly from tehran to omanProbashir city Popup 19 03

তেহরান থেকে বুধবার মধ্যরাতে তিনটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে। এর মধ্যে দুটি ইরান সরকারের মালিকানাধীন এবং একটি বেসরকারি উড়োজাহাজ রয়েছে। তবে এসব ফ্লাইটের পেছনে কোনো আনুষ্ঠানিক সফর কিংবা উচ্চপর্যায়ের বৈঠকের ঘোষণা এখনো দেয়নি ইরানি কর্তৃপক্ষ।

আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উড্ডয়ন নজরদারি সাইটের তথ্য উদ্ধৃত করে জানায়, ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরান সরকারের নিবন্ধিত দুটি উড়োজাহাজ ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এছাড়া ‘মেরাজ এয়ারলাইনস’ নামের একটি বেসরকারি ইরানি এয়ারলাইনের একটি ফ্লাইটও একইদিনে মাসকাটে নেমেছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এসব যাত্রার উদ্দেশ্য কী—তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

তবে এখন পর্যন্ত ইরানের সরকারি মহল থেকে ওমান সফর, দ্বিপক্ষীয় বৈঠক কিংবা কূটনৈতিক তৎপরতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে এসব ফ্লাইটকে ঘিরে নানা গুঞ্জন এবং কূটনৈতিক অঙ্গনে জল্পনা বাড়ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03