সর্বশেষ

প্রবাসীদের জন্য সুলতানের ঈদ বার্তা

Oman soltanCity ads Investment (1)

ওমানের সুলতান হাইতাম বিন তারিক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওমানের নাগরিক, দেশটিতে বসবাসরত প্রবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সুলতানের এ শুভেচ্ছাবার্তা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রাজকীয় দাফতর (Diwan of Royal Court) থেকে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “১৪৪৬ হিজরি সালের পবিত্র হজ পালনের এ মহিমান্বিত সময়ে, যখন বিশ্বের পূর্ব-পশ্চিমে মুসলমানরা ১০ জিলহজের পবিত্র ভোরের প্রতীক্ষায় মহান আল্লাহর তাসবিহ ও তাকবিরে মুখরিত—এই বরকতময় মুহূর্তে সুলতান হাইতাম ওমানবাসী, দেশটির প্রবাসী এবং গোটা মুসলিম জাতিকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।”

সুলতান তাঁর বার্তায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সকলকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন, এবং এ পবিত্র উৎসবটি যেন সবার জীবনে বারবার ফিরে আসে কল্যাণ, শান্তি ও সৌহার্দ্য বয়ে নিয়ে।

তিনি আরও কামনা করেন, এই বরকাময় দিনগুলো যেন ওমান ও এর সম্মানিত জনগণের জন্য আশীর্বাদ, অগ্রগতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে।

বিবৃতির শেষে উল্লেখ করা হয়, “আল্লাহ সুলতানকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন এবং তাঁকে এই পবিত্র দিনগুলোর বহুবার সাক্ষী রাখুন। ওমান এবং এর জনগণের ওপর বরকত ও রহমত বর্ষণ করুন।”

ঈদুল আজহার শুভেচ্ছা রইল সকলের জন্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03