সর্বশেষ

কপালে সাপের কামড়ে প্রাণ গেল ওমান প্রবাসীর

Omani expatriate dies after snake bite on headProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেশটির সুবাগি বরইতল নামক স্থানে এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আমঢা কাটার বাড়ি এলাকার মহলজ্জমানের দ্বিতীয় পুত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আলমের সংসারে স্ত্রী, স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে। তাঁর এই অকালমৃত্যুতে পরিবার ও নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে স্বজনেরা বাকরুদ্ধ এবং এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

নিহতের গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী খোরশেদ আলম এবং রানা আহমেদ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মোহাম্মদ আলম প্রায় দুই দশক ধরে ওমানে একজন কফিলের (নিয়োগকর্তা) অধীনে একটি বাগানে কর্মরত ছিলেন। পরিবারের মুখে হাসি ফোটাতে এবং উন্নত জীবনের আশায় তিনি সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাগানে গর্ত খোঁড়ার কাজে নিয়োজিত ছিলেন মোহাম্মদ আলম। এসময় একটি বিষধর সাপ তাঁর কপালে দংশন করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, প্রায় দুই বছর আগে সর্বশেষ ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরেছিলেন। জীবিকার সন্ধানে বিদেশের মাটিতে তাঁর এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক বিরাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03