সর্বশেষ

ওমানে অপরাধ নির্মূলে কঠোর অভিযান, ২ বাংলাদেশিসহ ১৩ প্রবাসী গ্রেপ্তার

Oman policeProbashir city Popup 19 03

ওমানজুড়ে মাদক চোরাচালান ও মানবপাচার রোধে পরিচালিত একাধিক অভিযানে ২ বাংলাদেশিসহ ১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের অংশ হিসেবে একাধিক অঞ্চল থকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য ক্রিস্টাল মেথামফেটামিন, হাশিশ এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার উত্তর আল বাতিনাহ পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের যৌথ অভিযানে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, তারা একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে ৫০ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন চোরাচালানে জড়িত ছিল। মাদকগুলো সমুদ্রপথে আনার পর শিনাস এলাকার সমুদ্রতীরে গোপনে মজুত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চলমান মাদকবিরোধী অভিযানে রোববার মুসান্দাম উপকূলে অ্যালকোহল চোরাচালানের সময় ৩ ইরানিকেও গ্রেপ্তার করা হয়েছে। একইদিন কুরিয়াত অঞ্চলে ৯০ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ, গাঁজাসহ এক পাকিস্তানিকে হেফাজতে নেওয়া হয়। অপরদিকে মানবপাচার ও অসামাজিক কার্যকলাপে জড়িত এক চীনা নারী ও ৮ থাই নারীকে আটকের তথ্য দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। অভিযোগ অনুযায়ী, এই নারীরা এমন অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল, যা ওমানের সমাজ সমর্থন করে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03