সর্বশেষ

ওমান প্রবাসীদের উদ্দেশে দূতাবাসের জরুরি নির্দেশনা

ওমান প্রবাসীদের উদ্দেশে দূতাবাসের জরুরি নির্দেশনাCity ads Investment (1)

ওমানের সোহার এবং নিকটবর্তী এলাকার প্রবাসীদের জন্য ৩০ ও ৩১ মে বাংলাদেশ স্কুল, সোহারে বিশেষ কনস্যুলার সেবা ক্যাম্প করতে যাচ্ছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সেখানে দূতাবাসের পক্ষ থেকে পাসপোর্ট, জন্মনিবন্ধন ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে। দুই দিনব্যাপী এই সেবা কার্যক্রমের আওতায় শুক্র এবং শনিবার উভয়দিন সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসময়ে ই-পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ, প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ, জন্ম নিবন্ধন ও সংশোধনের আবেদন, প্রত্যাবাসনের সনদ ও অনাপত্তিপত্রসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে।

সেবাগ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করতে হবে। যাদের ৩১ মে পর্যন্ত ই-পাসপোর্ট এনরোলমেন্ট এর এপয়েন্টমেন্ট আছে, তারা ১ নম্বর লাইনে দাঁড়াবেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ২ নম্বর লাইনে এবং ই পাসপোর্ট ছাড়া অন্য সকল সেবাগ্রহীতারা ৩ নম্বর লাইনে দাঁড়িয়ে সেবা নিতে পারবেন। দূতাবাস জানিয়েছে, শুক্রবার সকাল ৮টায় এই লাইন অনুযায়ী প্রবাসীদেরকে সিরিয়াল নম্বর দেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup