সর্বশেষ

ওমানে সতর্কতা জারি করল রয়্যাল ওমান পুলিশ

Oman policeProbashir city Popup 19 03

ওমান কাস্টমস এবং রয়্যাল ওমান পুলিশ (ROP) যৌথভাবে আতশবাজি ব্যবহারের বিষয়ে একটি গণসচেতনতামূলক সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছেন, আতশবাজি মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আতশবাজির বিস্ফোরণে শরীরের মারাত্মক আহত হওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে। এগুলো শুধু ব্যক্তি নয়, বরং আশপাশের মানুষের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

ওমান কাস্টমস ও ROP এর পক্ষ থেকে নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানানো হয়েছে, তারা যেন কোনোভাবেই অবৈধ আতশবাজি আমদানি, বিক্রি বা ব্যবহার না করেন। এসব কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে উৎসব বা উদযাপনের সময় সচেতনতা বজায় রেখে জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03