সর্বশেষ

ওমানে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বড় ছুটি পাচ্ছেন কর্মীরা

Oman announces eid al azha date, workers get big holidayProbashir city Popup 19 03

ওমানের আকাশে দেখা গেছে যিলহজ্জ মাসের চাঁদ। ফলে আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বৈঠক শেষে ওমানের চাঁদ দেখা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। আর গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ বছর ওমানে ছুটি ঘোষণা করা হয়েছে ৫ দিনের।

২০২২ সালে জারি করা ওমান সুলতানের রয়্যাল ডিক্রি অনুযায়ী, জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। তবে এ বছর ঈদের প্রথম দিন শুক্রবার পড়ায় সরকার একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা পূর্ণাঙ্গ ছুটির সুযোগ পাবেন। অর্থ্যাৎ চার দিনের বদলে এবার মিলতে যাচ্ছে টানা পাঁচ দিনের ঈদের ছুটি।

ছুটি শুরু হবে বৃহস্পতিবার, ৫ জুন থেকে এবং চলবে সোমবার, ৯ জুন পর্যন্ত। এ ছুটির মেয়াদে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন। যেসব প্রতিষ্ঠানে কর্মীদের দায়িত্ব পালন জরুরি তারা এই ছুটির বিনিময়ে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন। এর ব্যত্যয় হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03