সর্বশেষ

ওমানে মানবপাচার সহায়তায় ওমানি নাগরিক আটক

Omani national arrested for aiding human trafficking in omanProbashir city Popup 19 03

অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা সাতজন ইথিওপিয়ান নাগরিককে সহায়তা করার অভিযোগে আল উস্তা প্রদেশে এক ওমানি নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

আরওপি এক বিবৃতিতে জানায়, আল উস্তা প্রাদেশিক পুলিশ কমান্ড ও হাইমা অঞ্চলের স্পেশাল টাস্কফোর্স ইউনিটের সমন্বয়ে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজ গাড়িতে করে সাতজন ইথিওপিয়ান নাগরিককে পরিবহন করছিলেন, যারা অবৈধভাবে ওমানে প্রবেশ করেছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত ওমানি নাগরিক অভিবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করে অনুপ্রবেশকারীদের সাহায্য করছিলেন। বিষয়টিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।

রয়্যাল ওমান পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তদন্ত এখনো চলমান। অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে দেশের নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03